শিশুদের যেভাবে ঘরের খাবারে অভ্যাস করাবেন
বাচ্চাদের খাবার খাওয়ানো খুবই কষ্টের একটি বিষয়। কারণ তারা খাবার খেতে চায় না। ঘরের খাবার খেতে চায় না; কিন্তু কেক, পেস্ট্রি বাইরের খাবার দেন, গপাগপ খেয়ে ফেলবে। তাই ছোট থেকেই ঘরের খাবারের দিকে জোর দিতে হবে।
পুষ্টিকর খাবার নিশ্চিত করলে বাচ্চারা বেড়ে উঠবেও ভালোভাবে।
সুস্বাদু খাবার
বাইরের খাবারের মতো বাড়িতেও বানিয়ে দিতে পারনে। আগ্রহ নিয়ে খাবে। যেমন ফিঙ্গার ফুড। এখানে থাকতে পারে মাছের কাটলেট বা সবজি দিয়ে কিছু। একটু সুন্দর করে সাজিয়ে দিলে শিশু মজা নিয়েই খাবার খাবে।
লোভ দেখাবেন না
অভিভাবকরা অনেক বাচ্চাদের ফাস্ট ফুডের লোভ দেখায়, এই কাজটি একেবারে করা উচিত নয়। কারণ লোভ দেখালে বাচ্চারা সহজেই সব কাজ করে ফেলে। এতে বরং ভালো না হয়ে ক্ষতি হচ্ছে। বাইরের খাবারের প্রতি আগ্রহ বাড়ছে।
দেখে শেখা
শিশুরা সব সময় দেখে শিখে। তাই বাড়িতে স্বাস্থ্যকর খাবার খান সব সময়। আপনাদের দেখেই ওরা শিখবে। তাই চেষ্টা করুন সেভাবে কাজ করার।
বাড়ির খাবার
ছোটবেলা থেকেই ঘরের খাবার খাওয়ান। ঘরের খাবারে অভ্যাস হয়ে পড়লে বাইরের খাবারের প্রতি আগ্রহ বাড়বে না। খাবারের টেবিলে চেষ্টা করুন একসঙ্গে বসে খেতে। আপনাদের দেখলে ওরাও শিখবে। জোর করে খাবার খাওয়াতে যাবেন না।

Post a Comment