Header Ads

আচার পাত্রে দীর্ঘদিন সংরক্ষণ করতে যা করবেন

আচার পাত্রে দীর্ঘদিন সংরক্ষণ করতে যা করবেন

বিভিন্ন পদের সাথে আচার যোগ করলে খাবারের স্বাদ আরো বেড়ে যায়। এমনি এমনি খেতেও বেশ মজা। বর্তমানে বাজারেও আচার কিনতে পাওয়া যায়। বাড়িতে বানান বা বাজার থেকে কিনে আনুন, ঠিকমতো সংরক্ষণ করতে না পারলে ছত্রাক জমে আচার নষ্ট হয়ে যায়।

কষ্ট করে নিজে আচার বানালেন কিন্তু ছত্রাকের আক্রমণে খেতে পারলেন না, মনটাই খারাপ হয়ে যাবে। তাই চলুন জেনে নিই আচার সারা বছর ভালো রাখার পদ্ধতি।  

কত ধরনের আচার―জলপাই, বরই, আম, চালতা ইত্যাদি। যারা একটু বেশি আচারপ্রিয় তাদের ঘরে খুঁজলে লেবু, মরিচ, সাতকড়া, তেঁতুলসহ নানা সবজির আচারও পাওয়া যাবে।

কিভাবে এগুলো সংরক্ষণ করবেন

১. আচার তৈরি করলেই কাচের পাত্রে রাখবেন। প্লাস্টিকের পাত্রে রাখলে ছত্রাক জমতে পারে।  

২. পাত্রে ভরার আগে কাচের পাত্রগুলো গরম পানিতে একটু ফুটিয়ে নিতে পারেন। একটি বড় পাত্রে পানি ভরে  নিন। এমনভাবে পানি নিতে হবে যেন পানিতে কাচের পাত্রগুলো ডুবে থাকে। এবার পাত্রটি চুলায় বসিয়ে গরম করে নিন। গরম হলে পানি থেকে তুলে উল্টো করে রাখুন। পানি সম্পূর্ণ ঝরে গেলে তারপর আচার ভরুন। কোনো পানি যেন না থাকে।  

৩. আচার বয়ামে ভরার আগে নিচে সামান্য লবণ ছিটিয়ে দিতে পারেন।  

৪. আচার তৈরিতে ভালো মানের সিরকা বা ভিনেগার ব্যবহার করতে হবে। অবশ্যই মানসম্মত ভিনেগার কিনবেন নতুবা আচার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।  

৫. আচার যদি বাইরে সংরক্ষণ করেন তাহলে নিয়মিত দুই ঘণ্টা রোদে রাখতে হবে।  

৬. আচারে লবণ, মেথি গুঁড়া, ভিনেগার, হলুদ পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করুন। এগুলো প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। বেশি পরিমাণে তেল ব্যবহার করুন। এত আচার ভালো থাকবে।  

৭. ডুবো তেলে ডুবানো আচারের বয়ামগুলো মাঝেমধ্যে রোদে দিন। চাইলে ফ্রিজের নরমালে রেখেও আচার সংরক্ষণ করতে পারেন।  

No comments