মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার রাখার সহজ উপায়
প্রায় সব বাসায়ই এখন মাইক্রোওয়েভ ওভেনের ব্যবহার দেখতে পাওয়া যায়। ঝামেলা ছাড়া সহজেই খাবার গরম করা যায়। আবার খাবার রান্নার কাজেও ব্যবহার করা যায়। সব জিনিসই নোংরা হয়।
মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করতে করতে নোংরা হবেই। তাই এটিও নিয়মিত পরিষ্কার করতে হয়। ওভেন পরিষ্কারে মানুষ লেবু, ভিনেগার, বেকিং সোডা এবং বাসন মাজার ডিটারজেন্ট ব্যবহার করে। যা-ই ব্যবহার করুন, ওভেন সহজে পরিষ্কারের উপায় বলে দেওয়া হলো।
১. ‘স্টিম ক্লিন’ করতে পারেন। বাষ্প খুব সহজেই ময়লা পরিষ্কার করে। ওভেনের ময়লা বাষ্পের কারণে নরম হয়ে আসে। ফলে সহজেই মুছে ফেলা যায়। শুকিয়ে শক্ত হয়ে যাওয়া ময়লাও নরম হয়ে আসে। এক বাটি পানি ওভেনে দিয়ে দিন। ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে ফেলুন। এরপর একটি কাপড় পানিতে ভিজিয়ে পুরো ওভেন মুছে ফেলুন।
২. লেবু দিয়েও খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। একটি বাটিতে পানি, লেবুর খোসা আর রস দিয়ে ৫ মিনিট ধরে গরম করুন। এরপর একটি ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।
পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করার আগে নিরাপদের দিকটা চিন্তা করা গুরুত্বপূর্ণ। মোছার আগে ওভেনের প্লাগ খুলে নিতে হবে। পরিষ্কার করতে অ্যামোনিয়া বা ব্লিচের, রাসায়নিক ব্যবহার করবেন না। এই জাতীয় পণ্য ব্যবহার করলে রাসায়নিকের কিছু অংশ থেকে যেতে পারে। যা খাবারকে দূষিত করতে পারে।
মনে রাখবেন
আপনার মাইক্রোওয়েভের বাইরের অংশ পরিষ্কার করাও অপরিহার্য। প্রতিদিনের ব্যবহারের কারণে বোতাম, নব এবং হ্যান্ডেলগুলো নোংরা হয়ে যায়। তাই প্রতিদিন সেগুলো মুছে ফেলার চেষ্টা করুন। এতে জীবাণু ছড়াবে না।

Post a Comment